PUBG_(পাবজি) 🚫🚫
পাবজি খেলছেন নাকি আল্লাহর সাথে শিরক করছেন?
__________________
__
![]() |
| ছবি: সংগৃহীত |
হ্যাঁ ঠিকই বলেছি আপনি পাবজি খেলছেন নাকি আল্লাহর সাথে শিরক করছেন?? আমি বলবো আপনি শিরক করছেন! আমি আজ প্রমান দিবো কিভাবে আপনি শিরক করছেন! তাহলে অবশ্যই পোষ্ট টি ভালোভাবে পড়ুন____
বর্তমানে বিশ্বের 500 M + অধিন মানুষ এই গেমটির পিছনে আকৃষ্ট! বলা যায় নাম্বার ওয়ান সেরা টপে আছে এই গেমটি! গত পর্বে ফ্রি ফায়ারে গেমে দেখেছেন কিভাবে ইসলামকে অবমানোনা করা হচ্ছে_আর এই পাবজিতে থাকবেনা এটা কেমন কথা। এদের কাজই মানুষকে ইসলাম থেকে বাহির করা এবং দাজ্জালের সংস্থার সাথে জড়িত করা। আমি পিকচার সহ দিয়ে দিলাম,আপনি যদি সত্যিই মুসলমান হয়ে থাকে তাহলে অন্ধভক্ত না হয়ে এগুলো দেখুন এবং নিজের বিবেক কে প্রশ্ন করুন।
মহান আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আমি সব গুনাহ মাফ করে দিবো, কিন্তু শিরক গুনাহ কখনোই মাফ করবো না। অর্থাৎ যারা শিরক করবে তারা জাহান্নামে যাবে এটাই বুঝা যায়। চলুন তাহলে দেখে নেই কিভাবে শিরক করছেন।
পিকচার সহ একটা মুর্তির ছবি দেয়া আছে,যেটা কিনা বৌদ্ধদের পূজারী মূর্তি! তারা এটাকে দেব দেবি হিসেবে পূজা করে। আর ইসলামে মূর্তি পুজা সম্পূর্ণ হারাম। এই গেমের ভিতর ক্যারেক্টারকে মুর্তিটাকে পূজো করতে দেখা যায়, অর্থাৎ মাথা নত করতে হয় তার কাছে। মাথা নত করলে তাকে রাইফেল বা পাওয়ার দিবে। যেটা দিলে সে অনেক শক্তিশালী হয়ে উঠবে।
আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন! বলুন তো কেনো এই মূর্তির কাছে যাইতে হবে মাথা নত করতে হবে? এটা না দিলে কি হতো না?? অনেকেই ভাবতে পারেন এটা তো সামান্য গেম এতে শিরকের কি আছে? হ্যাঁ অবশ্যই আছে কারণ আপনি যখন গেমটি খেলেন তখন আপনি আপনার ভিতর থাকেন না। চলে যান গেমের জগতে ,আপনার ফ্লিংস ঢুকে যায় গেমের ভিতর_আর নিজেকেই তখন ঐ কার্টুন মনে করেন। আপনার চিন্তা চেতনা হয়ে দাঁড়ায় ঐটা আপনিই! আপনি যেভাবে খেলান সে সেই ভাবেই খেলেন। অতএব সব আপনার কন্ট্রলেই হয়। তাহলে তো গুনাহের ভাগিদার আপনিই হবেন এটাই স্বাভাবিক।
তারপর সব থেকে আশ্চর্যের ও বড় যে বিষয়টি হলো, যে মূর্তিটির সামনে মাথা নত করে সেই মূর্তিটি আল্লাহ তায়ালার ক্বাবা শরীফ ধরে আছে, স্বাভাবিক ভাবে দেখলে কিছুই বুঝবেন না । ঐ ছবিটা একটু উল্টো করে দেখেন তো তাহলেই দেখতে পারবেন যে ক্বাবা শরীফ ধরে আছে মূর্তিটি, (নাউযুবিল্লাহ)
কেনো ভাই আপনিই একটু ভাবুন এখানে ক্বাবা শরীফ দেওয়াটার মানে কী?

0 মন্তব্যসমূহ