সময় নিউজ টিভি

সময় নিউজ টিভি

শিরোনাম:

6/recent/ticker-posts

786 - ৭৮৬ মানে বিসমিল্লাহ নাকি হরে কৃষ্ণ? | অজানা সত্য|

 786 - ৭৮৬ মানে বিসমিল্লাহ নাকি হরে কৃষ্ণ? | অজানা সত্য|





মুলত ৭৮৬-786 মানে হরে কৃষ্ণ

বিষয় টি ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন 


আমাদের দেশে আমরা অনেকেই বিভিন্ন চিঠি-পত্র, নিমন্ত্রন পত্র, অফিসের প্যাড, লিফলেট, পোস্টার, ব্যানার, নেইমপ্লেট, ঘরের দরজা ইত্যাদি স্থানে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" না লিখে সংক্ষেপে ৭৮৬ লিখে থাকি। এটা কতটুকু যৌক্তিক এবং ইসলামসম্মত তা নিম্মে তুলে ধরা হলো।


↪প্রথমেই আসুন দেখে নেই বিসমিল্লাকে কিভাবে ৭৮৬ তে রুপান্তরিত করা হলোঃ

রোমান সংখ্যায় যেমন V=5, X=10, L=50, C=100, D=500, M=1000 বুঝানো হয়, তেমনি ভাবে আরবি ভাষার প্রতিটি বর্ণেরও একটি নির্দিষ্ট মান আছে। 

আরবি ২৮টি বর্ণের মান নিম্নরূপঃ

ا= ১, ب=২, ج=৩, د=৪, هـ=৫, و=৬,ز= ৭, ح=৮, ط=৯

ي=১০, ك= ২০, ل=৩০, م=৪০,ن=৫০, س=৬০, ع=৭০,ف=৮০, ص=৯০

ق=১০০, ر=২০০, ش=৩০০, ت=৪০০, ث=৫০০, خ=৬০০, ذ=৭০০, ض=৮০০, ظ=৯০০

غ=১০০০


↪বিসমিল্লাহর বর্ণগুলোর মানঃ 

আরবিতে বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে যে বর্ণগুলো ব্যবহৃত হয়েছে তা হলো- (ب، س، م، ا، ل، ل، ه، ا، ل، ر، ح، م، ا، ن، ا، ل، ر، ح، ي، م)

বর্ণগুলোর মান বসায়ে যোগ করলে আমরা পাই- (২+৬০+৪০+১+৩০+৩০+৫+১+৩০+২০০+৮+৪০+১+৫০+১+৩০+২০০+৮+১০+৪০)= ৭৮৭ এখানে দেখা গেল বিসমিল্লহির রাহমানির রাহীম লিখতে ব্যবহৃত বর্ণগুলোর মান= ৭৮৭। এখন প্রশ্ন হলো তাহলে আমরা ৭৮৬ কিভাবে পেলাম? তার জওয়াব হল যে সকল পন্ডিত বিসমিল্লার এই সংখ্যা বের করেছেন তারা ভুল বশতঃ আররাহমান লিখতে মীমের উপড়ে যে আলিফ আছে (খাড়া যবর) যার মান হলো-১, তা বাদ দিয়ে হিসেব করে ৭৮৬ বানিয়েছেন।


↪হতবাক হওয়ার মত বিষয় হলো- এই ৭৮৬ হিন্দুদের একটা চক্রান্ত। তারা এর মাধ্যমে মুসলিমদের দৈনন্দিন জীবনে আল্লাহর নামের পরিবর্তে তাদের দেবতা "কৃষ্ণ" এর নাম নেয়ার ব্যবস্থা করেছে!! বিশ্বাস না হলে চলুন দেখে নেই "হরে কৃষ্ণ" শব্দটির আরবি মান বসিয়ে কত হয়। 

-

"হরে কৃষ্ণ" শব্দটি আরবিতে লিখতে ৮টি বর্ণ লাগে (هري كرشنا) এদের মান বসায়ে যোগ করলে আমরা পাই- (৫+২০০+১০ +২০+২০০+৩০০+৫০+১)= ৭৮৬।


↪তাছাড়া কোন কাজের শুরুতে বিসমিল্লাহ লিখলে বা পড়লে প্রতিটির বর্ণের জন্য দশটি করে সাওয়াব পাওয়া যাবে। কাজের মধ্যে আল্লাহ তায়ালা বরকত দিবেন। পক্ষান্তরে ৭৮৬ আমৃত্যু জপলেও একটি সাওয়াবও পাওয়া যাবে না।


@সংগৃহীত


↪আমাদের দেশে এই শব্দের ব্যাপক প্রচলন শুরু করেছিল বামপন্থী বুদ্ধিজীবী এবং তাদের চেলা-পেলারা। ছাত্র ইউনিয়ন কিংবা জাসদের কোন ডকুমেন্ট দেখলে দেখতে পাবেন সেখানে বিসমিল্লাহ্‌র পরিবর্তে ৭৮৬ লেখা আছে। এটা ছিল তাদের একটা ধোঁকা। সাধারণ মানুষদেরকে বুঝাত, কে বলেছে আমরা নাস্তিক? দেখেন, আমরা আমাদের সব কাজ বিসমিল্লাহ্‌ দিয়ে শুরু করি। অন্যদিকে নিজেদের কাছে নিজেরা বলত এটা তো ৭৮৬ একটা সংখ্যা। এটা বিসমিল্লাহ্‌ নয়। এখন অনেকেই বলতে পারেন,তাহলে কি "বিসমিল্লাহ"র জায়গায় ৭৮৭ লিখবো?উত্তর হলো,না। রসূল (স),তার সাহাবীরা কখনো এরকম করেন নি। এটি অবশ্যই দ্বীনের মধ্যে নতুন অন্তর্ভূক্তি বলে গণ্য হবে। ইসলামী পরিভাষায় যাকে বলে "বিদআত"।


বেশী করে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন।


____________________________

প্রিয় পাঠক ! 

দল,মত,নির্বিশেষে যদি এরকম অজানা বিষয়, তথ্য ও গোপন বিষয় এর নিউজ পেতে চাইন তাহলে আমাদের এই ওয়েবসাইট এর ফেসবুক Page টি লাইক করে রাখুন।

মন্তব্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ